সুবীর সরকার


শ্লোক

১
খুব শীতের দেশ
মৃত মানুষের দেহ
ফুল ও ফল নিয়ে
মড়কের কাছে
               আসা


২
বৃষ্টি উন্মনা করে
বৃষ্টিতে উন্মনা হই
বিকেলের অবসর
বুকে ঠোঁট গুঁজছে
                পাখি


৩
লম্বা লম্বা বিচ্ছেদগুলি
পর্যাপ্ত স্মৃতিতে ধরে
                 রাখি
দোলা জমি, কাশের
                 গুচ্ছ
পাতা ফাঁদে পা
কপাল ঠুকছে
            কাঠুরিয়া


৪
সেতুগুলির সঙ্গে মিলে যায় সেতুগুলি
গমরঙের পৃথিবী
তোমার কথা বড্ড মনে
                      পড়ছে


৫
কী তীব্র হতে পারে অপমান!
সাপের শিস
মাঠ জুড়ে অন্ধকার
ইঁদুরের চলাচল
হাসি নয়; বুঝি
              শ্লোক

ছবিঃ রাজদীপ পুরি/ সুবীর সরকারের 'ধানবাড়ি গানবাড়ি' থেকে। 

মন্তব্যসমূহ

Soumitra Chakraborty বলেছেন…
প্রত্যেক অংশ ই স্বতন্ত্র ও স্বাবলম্বী। সুবীরের লোক-মাটি-নির্জনতা নিজস্ব গন্ধে উছলে উঠল।
Unknown বলেছেন…
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি সৌমিত্রবাবু। আশাকরি আরো কিছু মন্তব্য আপনার কাছ থেকে পাবো। ভালো থাকুন।